Sylhet Today 24 PRINT

পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২২

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু  ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি শুক্রবার রাতে স্কুলের একটি কক্ষে কর্ণারটি উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ড. মোমেন বলেন, ১৯৫৭ সালে আমি পাইলট স্কুলের ছাত্র ছিলাম।  অনেক কিছুই এখন বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে আরও বদলে দিয়েছেন। স্কুলে স্থাপন করা কর্ণার বিষয়ে তিনি বলেন, এ থেকে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। তিনি সবাইকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


রাত ১০টার দিকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানের সভাপতিত্বে ও শিক্ষক ফৌজিয়া আক্তারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কর্ণার বাস্তবায়ন পরিষদের শিক্ষক শওকত হোসেন, বিপ্লব নন্দী, বাদল চন্দ্র বর্মন, হরিধন সূত্রধর, হালিমা খতুন, শিলা সাহা প্রমুখ। এর আগে মন্ত্রী স্কুলে প্রবেশ করলে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু  ও মুক্তিযুদ্ধ কর্ণাররে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি, বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি ও প্রেক্ষাপটসহ বিভিন্ন ছবি ও ঘটনা তুলে ধরা হয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.