Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে স্যানেটারি দোকানে চুরি

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি স্যানেটারি দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকান মালিক জানান, জগন্নাথপুর বাজারে (পুরাতন থানার সামনে) মেসার্স জননী স্যানেটারি নামের দোকান থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে। দোকানের পরিচালক ছমির রঞ্জন দাস গত বৃহস্পতিবার রাতে তালা দিয়ে বাড়ি চলে যান। শনিবার সকালে এসে দেখতে পান দোকানের পিছনের দরজাটি খোলা রয়েছে এবং দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এরমধ্যে দামি মালামাল চোরেরা নিয়ে গেছে।

ছমির রঞ্জন দাস বলেন, প্রায় দেড় লাখ টাকা মূল্যের মালামাল চোরেরা নিয়ে গেছে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারো প্রতি দোকানির সন্দেহ নেই। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে চোর ধরার চেষ্টায় আছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.