Sylhet Today 24 PRINT

বড়লেখায় টিলা কাটায় লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ০১ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার অপরাধে রাব্বি মিয়া নামে এক এক্সকাভেটর (খননযন্ত্র) চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে (০১ জানুয়ারি) উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় টিলা কাটা চলছে-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি টিলা কাটার সত্যতা পান। পরে সেখান থেকে তিনি একটি এক্সকাভেটর জব্দ করেন। পরে এক্সকাভেটরটির চালক রাব্বি মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন টিলা কাটার দায়ে একজনকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে শনিবার রাতে বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.