Sylhet Today 24 PRINT

দিরাইয়ে পৃথকভাবে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিরাই প্রতিনিধি: |  ০১ জানুয়ারী, ২০২২

দিরাইয়ে ছাত্রদলের দুই বলয় পৃথকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

শনিবার দুপুরে দিরাই সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির তালুকদার, তৌহিদুল ইসলাম, তানভীর আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হোসাইন মিয়া, শুয়েব হাসান, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদসহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

অপরদিকে উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের নেতৃত্ব পৌর শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে দিরাই বাজার প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কাটেন নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্ত্বে যুগ্ম আহ্বায়ক নুর আহমদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, যুক্ত্ররাজ্য বিএনপি নেতা মিজান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গুলজার চৌধুরী, ভাটিপড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈদূর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সহ সভাপতি রুবেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি জাকারিয়া আহমেদ, শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক শুয়েভ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.