Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে এক গ্রাম থেকে বিদ্যুতের ৩টি ট্রান্সমিটার চুরি

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে একটি গ্রাম থেকে ৩টি বিদ্যুতের ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এতে গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত ট্রান্সমিটার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান স্থানীয়রা।

স্থানীয়রা সূত্রে জানা যায়, শেখপুর গ্রামের প্রয়াত লুৎফুর রহমান মাষ্টারের বাড়ির সামনের ট্রান্সমিটার, শেখপুর পশ্চিমপাড়ার উপজেলাবাড়ীর সামনের ট্রান্সমিটারসহ একই গ্রামের ৩টি ট্রান্সমিটার চুরি হয়ে যায়।

এলাকাবাসী জানান, শুক্রবার গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আমরা মনে করেছি নিয়মিত যে ভাবে বিদ্যুৎ যায় সেভাবে বিদ্যুৎ চলে গেছে। এই মনে করে সারা রাত বিদ্যুৎ বন্ধ থাকে।শনিবার সকালে জানতে পারি যে গ্রামের ৩টি ট্রান্সমিটার একসাথে চুরি হয়ে গেছে।

পল্লী বিদ্যুতের গোলাপগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র শিব চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.