Sylhet Today 24 PRINT

তাহিরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২২

‘মজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় জাতীয় সমাজসেবা দিবসে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জানুয়ারি) সকালে সমাজসেবা অফিসের আয়োজনে আনন্দ র‍্যালি শেষে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিক আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. সেলিম আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান লাকসাব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.