Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

জৈন্তাপুর প্রতিনিধি: |  ০৩ জানুয়ারী, ২০২২

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বাছাই করতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন৷

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজির উদ্দীন৷ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহ সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সসম্পাদক আব্দুর রশিদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, সমাজসেবী হায়দর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ৷

দ্বিতীয় অধিবেশনে নৌকার প্রার্থী বাছাই প্রক্রিয়ার তৃণমুল কর্মীদের ভোট গ্রহনের মাধ্যমে শুরু হয়। এতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন শাহীন ১২টি ভোট পেয়েছেন, মো. হানিফ আহমদ ৪টি ভোট পেয়েছেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া ৩টি ভোট পান এবং ১টি ভোট পেয়েছেন উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান। পরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.