Sylhet Today 24 PRINT

বানিয়াচং ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেনকে (৩০) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে (২ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলা সদরের ছিলাপাঞ্জা এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে শিবির ও ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করে।

এরই পরিপ্রেক্ষিতে ওই মামলার আসামি বানিয়াচং উপজেলা সদর শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুজ্জামান মনির গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.