Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০৪ জানুয়ারী, ২০২২

ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২২ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছে চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সময় টেলিভিশন ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান।

১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি টিপু চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবু হাসিব খান পাবেল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কহিনুর, দপ্তর ও প্রকাশনা সম্পাদক শরীফ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া চৌধুরী।

সম্মানিত সদস্য মোহাম্মদ শাবান মিয়া, মো. ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, আলমগীর খান ছাদেক, সৈয়দ এখলাছুর রহমান, মুজিবুর রহমান, ফজলে রাব্বি রাসেল, এমদাদুল ইসলাম সোহেল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও চৌধুরী মাসুদ আলী ফরহাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.