Sylhet Today 24 PRINT

জুড়ীতে পৃথকভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জুড়ী প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল ২ টায় উপজেলা ছাত্রলীগের ব্যানারে জুড়ী শিশু পার্ক থেকে শোভাযাত্রা বের হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জায়ফর নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহান চৌধুরী, ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, হুমায়ুন রশীদ প্রমুখ।

অপরদিকে জুড়ী ভবানীগঞ্জ বাজারে সাবেক এবং বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দের  আয়োজনে কেক কাটার আয়োজন  করা হয়।

এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী,সাংগঠনিক সম্পাদক মো ফয়ছল আহমদ, জুড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফয়সল মাহমুদ, সহ সম্পাদক ইকবাল খান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু,সাইদুর রহমান,খাইরুল ইসলাম, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস, সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.