Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম থেকে র‌্যালি বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের নেতৃত্বে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগসহ ৮ টি ইউনিয়নের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষ অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোল্লা লিটন আহমদ, পৌর যুবলীগের আহবায়ক আকমল হোসেন ভূঁইয়া সহ উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.