Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জেলা পরিষদ রেস্ট হাউজ ভাঙচুরের ঘটনায় মামলা

বিএনপির চার শতাধিক নেতাকর্মী আসামি

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০৪ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জে জেলা পরিষদ রেস্ট হাউজ ভাঙচুরের ঘটনায় বিএনপির ৩ থেকে ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ওই রেস্ট হাউজের কেয়ারটেকার আব্দুর রউফ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত ২২ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এসময় জেলা পরিষদ রেস্ট হাউজের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

তিনি আরও জানান, ইতোপূর্বেও পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.