নিজস্ব প্রতিবেদক: | ০৫ জানুয়ারী, ২০২২
পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের কানাইঘাটের দিঘীরপার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী জয়ী হয়েছেন।
তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বুধবার সিলেট বিভাগের ৭৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিলেটে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।