Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ক্রীড়া সংস্থার সম্পাদকের সাথে সাবেক নারী ক্রিকেটারদের সাক্ষাত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. বদরুল আলম ও অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈনউদ্দীন তালুকদার সাচ্চুসহ কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়গণ।

বুধবার বেলা ১২টায় আধুনিক স্টেডিয়ামে সৌজন্য সাক্ষাত করেন হবিগঞ্জ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাকিলা ববি ও দলের সাবেক পেস বোলার সোনিয়া আক্তার।

সৌজন্য স্বাক্ষাতকালে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম হবিগঞ্জে নারীদের ক্রিকেট নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, আমরা নতুন কমিটি মাত্র দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে আমরা রাগবি, কাবাডি খেলায় হবিগঞ্জের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছি। সামনে নারীদের ক্রিকেট নিয়েও আমাদের বড় পরিকল্পনা আছে। এ ব্যাপারে আমাদের জেলা প্রশাসকের অনেক আগ্রহ আছে। আশা করছি শিগ্রই নারী ক্রিকেট টুর্ন্টামেন্ট করবো আমরা। পাশাপাশি ক্রিকেট মৌসুম শুরু করার লক্ষ্যে পিচ তৈরি করার কাজও মোটামুটি সম্পন্ন করা হয়েছে। হবিগঞ্জের মানুষকে ক্রীড়ামুখী করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।

সৌজন্য স্বাক্ষাতকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা কোচ মোহাম্মদ রাসেল, ক্রীড়া সংগঠক কামাল আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.