Sylhet Today 24 PRINT

শাল্লায় ৪ ইউনিয়নের ৩টিতেই হেরেছে আওয়ামী লীগ

শাল্লা প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২২

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির ভরাডুবি ঘটেছে।

বুধবার এ উপজেলার ৪টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে ৩টিতেই হেরেছেন নৌকার প্রতার্থীরা।

উপজেলার আটগাও ইউনিয়নে জয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বাহারা ইউনিয়নে জয়ী হয়েছেন ঘোড়া প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবপুর ইউনিয়নে আনারস প্রতীকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস। একমাত্র শাল্লা ইউনিয়নে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন আব্দুস সাত্তার।

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার সুনামগঞ্জের শাল্লায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটগ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.