Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে এ্যাসল্ট মামলায় বিএনপির ৪০ নেতার আগাম জামিন

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি'র সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পুলিশ এ্যাসল্ট মামলায় বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় সম্পাদক বিষয়ক সম্পাদক জিকে গউছ ও ছাত্রনেতা শাহ রাজিব আহমেদ রিংগনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪০ নেতাকর্মীর ৬ সপ্তাহের অন্তবর্তকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং এএস এম আবদুল মোবিন ডিভিশন বেঞ্চে আগাম জামিন শুনানি হয় এবং শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

এ সময় আসামী পক্ষের জামিন আবেদন করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক কামরুল ইসলাম সজল, নাসের ওয়াহেদ সিমন, রবিউল আহমেদ রাকিব, আল রেজা মো. আমির।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গত ২২ ডিসেম্বর একটি সমাবেশ আহবান করে। সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ১২শ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় এ ঘটনায় বিএনপির অন্তত ৩০০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.