Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মেছো বাঘের আক্রমণে নারীসহ আহত ৫

চুনারুঘাট প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে মেছো বাঘের আক্রমণে নারীসহ ৫ জন আহত হয়েছেন। উপজেলার রাজারবাজার আলী রাজাপুর গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের আব্দুল খালেক, তার স্ত্রী জুবেদা বেগম ও খোকন মিয়াসহ আরও দুইজন। এদিকে খালেক, জুবেদা ও খোকনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, মেছো বাঘটি প্রায় দুই হাত লম্বা ও প্রস্থ দেড় হাত হবে। এতে বাঘ আতংক বিরাজ করছে ওই এলাকায়।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত)  চম্পক দাম এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.