Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প কাজের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৬ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৫০টি ঘরের মধ্যে ১৬টি ঘরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও সাজেদুল ইসলাম বলেন, ইতিমধ্যে এ উপজেলায় দুই ধাপে ১১০ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে আরও ৫০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। মোকামপাড়ায় ১৬টি ঘরের কাজ শুরু হয়েছে। বাকি ঘরগুলোর কাজ অচিরে শুরু করা হবে। চাহিদা অনুযায়ী আরও ৫০টি ঘরের তালিকা পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.