Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৭ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রাজভর টিলায় সদ্য প্রকাশিত এসএসসি উত্তীর্ণ মনিকা রাজভর (১৬) নামে এক চা শ্রমিক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

 পরিবার সদস্যরা জানান, ছাত্রীটি কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শমশেরনগর চা বাগানের রাজভর টিলার মৃত রাম স্বামী রাজভরের মেয়ে মনিকা রাজভরের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা । সে ২০২১ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শমশেরনগর এ এ টিএম বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছে। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে ছাত্রীর লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ছাত্রী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার সদস্যরা বলছেন সে মানসিক রোগী ছিল। তাকে কয়েক দফা মানসিক চিকিৎসককে দেখানো হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.