Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে নাহিদ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ০৭ জানুয়ারী, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে তরুণ নাহিদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম মল্লিক মিয়া।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই পর্যন্ত এ হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার জাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেনের নেতৃত্বে বড়লেখার সীমান্তবর্তী এলাকা থেকে মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পিঠাইটিকর গ্রামে দুপুর ২টার দিকে একই গ্রামের মল্লিক মিয়া, নুরুল মিয়া ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তরুণ নাহিদকে। এ ঘটনায় গত বুধবার রাতে নিহত নাহিদের বাবা আলতার হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.