Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ডিসেম্বর, ২০১৫

সিলেট জেলার তিন পৌরসভায় পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিনে কেবল গোলাপগঞ্জের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়েছে।
এই পৌরসভায় সাধারণ কাউন্সিলরের পদে ৪২ জন মনোনয়ন দাখিল করেছিলেন তাঁর মধ্যে নানা কারণে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ৭ মেয়র প্রার্থী ও ১০ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন আগামীকাল রবিবার (৫ ডিসেম্বর) সম্পন্ন করা হবে বলে রিটার্নিং অফিসার আজিজুল ইসলাম জানিয়েছেন।

এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কানাইঘাটে কোন পদের মনোনয়নই আজ (শনিবার) যাচাই বাছাই করা সম্ভব হয় নি। সহকারী রিটার্নিং অফিসার কামাল আহমদ জানিয়েছেন হাতে একদিন সময় থাকায় রবিবার তারা সব মনোনয়ন যাচাই বাছাই করবেন।

সীমান্তবর্তী পৌরসভায় জকিগঞ্জে মেয়র পদে ৬জন, সাধারণ কাউন্সিলর ৩১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জকিগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার আল আমিন জানিয়েছেন শনিবার কোন পদেরই মনোনয়ন যাচাই বাচাই সম্পন্ন হয় নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.