Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পুণরায় ভোট গণনার দাবিতে ৪ প্রার্থীর মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৯ জানুয়ারী, ২০২২

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ও পাইকপাড়া ইউনিয়নের দুটি ওয়ার্ডে ভোট গণনার দাবিতে মানববন্ধন করেছেন পরাজিত ৪ ইউপি সদস্য প্রার্থী।

শনিবার দুপুরে চান্দপুর বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে কারচুপির অভিযোগ তুলে তারা ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুণরায় গণনার দাবি করেন।

ইউপি সদস্য প্রার্থী বিদ্যুৎ ভৌমিক, কাঞ্চন পাত্র ও শিরিন আক্তার। এছাড়া ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ভজন ভৌমিকও এ মানববন্ধনে অংশ নিয়ে তার কেন্দ্রের ভোটগণনার দাবি জানান। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

এ মানববন্ধনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

এরআগে বৃহস্পতিবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ দাবি জানিয়েছিলেন।

দেওরগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে নির্বাচনে ফুটবল প্রতীকে বর্তমান সদস্য নৃপেন পাল ৫৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী কাঞ্চন পাত্র পান ৪৯৯ ভোট ও বিদ্যুৎ ভৌমিক পান ৫৩০ ভোট। তারা নির্বাচনের ফলাফল না মেনে ভোট পুণরায় গণনার দাবি জানান।

কাঞ্চন পাত্র দাবি করেন, তিনি পেয়েছেন ৯০০ এর বেশি ভোট। কিন্তু তার এজেন্টকে বের করে দিয়ে ভোট গণনায় কারচুরি করে নৃপেন পালকে (ফুটবল) বিজয়ী ঘোষণা করা হয়। একই অভিযোগ করেছেন বিদ্যুৎ ভৌমিক ও শিরিন আক্তার।

পাইকপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভজন ভৌমিক বলেন, আমাকে কারচুপি করে হারানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.