Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৫

আংশিক কমিটি ঘোষণার প্রায় দেড় বছর পর সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতবছরের ৮ সেপ্টেম্বর ১০ সদস্য বিশিষ্ট যে কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই কমিটির দুই যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম ও সঞ্জয় কুমার বহিষ্কৃত হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে অন্য দুজনকে এই পদে আনা হয়েছে।

শুক্রবার রাতে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় বলে জানা গেছে। কমিটি অনুমোদনের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকায় অবস্থান করছিলেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

জানা যায়, অনুমোদিত কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া সহ-সভাপতি রয়েছেন ১৯ জন, যুগ্ম সম্পাদক ৫ জন, সাংগঠনিক সম্পাদক ৭ জন, বিভিন্ন সম্পাদকীয় পদে ২৩ জন, উপ-সম্পাদকীয় পদে ২৫ জন, সহ-সম্পাদক ১৫ জন এবং সদস্য রয়েছেন ৪৩ জন।  প্রচার ও দফতরে উপ-সম্পাদক রয়েছেন দুইজন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.