Sylhet Today 24 PRINT

র‍্যাব-৯ এর নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ জানুয়ারী, ২০২২

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি)।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে তিনি র‍্যাব-৯ এর সদ্য সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের (পিএসসি, এএসসি) কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‍্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।

আর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি) সিলেটে যোগদানের আগে র‍্যাব-৮ (বরিশাল বিভাগ)- এ কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.