Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ত্রিপুরী ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ শুরু

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০৯ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলং ছড়া গীর্জায় ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালা শুরু হয়েছে।

মণিপুরি ললিতকলা একাডেমি, কমলগঞ্জের উপ পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নির্দেশনায় এই কর্মশালা শুরু হয়েছে।

রোববার সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ।

করুনা দেববর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন দুধু দেববর্মা, নয়ন দেববর্মা প্রমুখ।

এ সময় মণিপুরি ললিতকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারিসহ ত্রিপুরী জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আনন্দঘন পরিবেশে ত্রিপুরী জনগোষ্ঠীর ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তৈল্যং ছড়া এলাকায় শুরু হওয়ায় স্থানীয় ত্রিপুরীরা মহাখুশী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.