Sylhet Today 24 PRINT

আ.লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার: হাবিব

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ১০ জানুয়ারী, ২০২২

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারাই পারেন জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। জাতি শিক্ষিত হলে দেশ আরও উন্নত হবে।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক চন্দন আচার্য্যরে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, ডা. জাকির হোসেন, শিক্ষানুরাগী নাসির উদ্দিন রতন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, কলেজের সাবেক ভিপি এবিএম কিবরিয়া ময়নুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ্, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নাঈম ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক নজমুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের ছাত্র হাবিব আহমদ। গীতা পাঠ করেন কলেজের ছাত্রী রাজশ্রী চৌধুরী।

সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি হাবিব। কলেজ কর্তৃপক্ষ সম্মাননা স্মারক প্রদান করেন সংসদ সদস্য হাবিবকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.