Sylhet Today 24 PRINT

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

বড়লেখা প্রতিনিধি: |  ১০ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় বীর মুক্তিযোদ্ধদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার (৯ জানুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ হওয়া কম্বল ৪০০ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যক্তি ও পরিবারের মাঝে ঢেউটিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৭ জনকে গরু বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

সভায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ্ আহমদ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.