Sylhet Today 24 PRINT

নিজবাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি: |  ১০ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় স্বাস্থ্য কেন্দ্র ও ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই প্রকল্পে ব্যয় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

যুবলীগ নেতা তোফায়েল আহমদ স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পরিবার পরিকল্পনা বিভাগ মৌলভীবাজারের উপ পরিচালক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকান্দ দাস নান্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জল, ছাত্রলীগের সভাপতি এবাদ হোসেন, সহ সভাপতি কবির হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.