Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এস্তেওয়ার আহমদ (৫২) নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাতে তার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী এস্তেওয়ার আহমদ সিলেটের শাহপরান থানার দেওয়ানের চক আটগাঁও গ্রামের মৃত ওয়াজিদ আলির ছেলে।

জানা যায়, গত ২ জানুয়ারি ভিকটিমকে বেড়ানোর কথা বলে ভিকটিমের বাড়ি থেকে বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের জনৈক মতু মিস্ত্রির বাড়িতে রেখে এস্তেওয়ার আহমদ রাতে তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নারীও শিশু নির্যাতন আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং ০৪, তারিখ ১০/০১/২২ খ্রি.) দায়ের করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, আসামীকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.