Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ৫৪টি কওমি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ

তাহিরপুর প্রতিনিধি: |  ১০ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৫৪টি কওমি মাদ্রাসার শিক্ষকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে প্রতিটি কওমি মাদ্রাসায় ২০জন শিক্ষকের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অধ্যাক্ষ আলী মর্তুজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, বীর মুক্তিযোদ্বা আবু বক্কর, আব্দুস শাহীদ, পিআইও মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসারসহ কওমি মাদ্রাসার শিক্ষকগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.