Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭ আসামি আটক

জৈন্তাপুর প্রতিনিধি: |  ১০ জানুয়ারী, ২০২২

জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ, চাঁদাবাজি, চোরাচালান ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সিলেট পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে পুলিশের পৃথক পৃথক দল উপজেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে। এসময় ধর্ষণ, চাঁদাবাজি, চোরাচালান ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ নারীসহ ৭ আসামিকে আটক করা হয়।

আটকৃকতরা হচ্ছে- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা গ্রামের মৃত নুরুল হক ঢুমাই মিয়ার ছেলে ধর্ষণ মামলার আসামি ইসমাইল আলী লালন (২২), উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের লামনীগ্রামের আব্দুল মালিক মাঙ্গাইর ছেলে চাঁদাবাজি মামলার আসামি সিদ্দিক আহমদ (২৮), নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের আব্দুল হান্নানের ছেলে চোরাচালান মামলার আসামি আফজাল হোসেন লিপু (২১), নিজপাট ইউনিয়নের কামরাঙ্গীখেল গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে নুরুল হক (৫০), চারিকাটা ইউনিয়নের বালিপাড়া গ্রামের মুসা মিয়ার ছেলে লাখি মিয়া (৩৭), নিজপাট ইউনিয়নের লামাপড়া গ্রামের সুজিত চন্দ্র নন্দীর স্ত্রী সিতা রানী নন্দী (৫০), একই ইউনিয়নের সারীঘাট ডুপি গ্রামের বর্তমান নিজপাট লামাপাড়া গ্রামের আখলাকুর রহমান এর ছেলে আব্দুল আহাদ (৩২)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ আটকের বিষয় নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.