Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ফুটপাত দখল: ৪ জনকে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: |  ১১ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে যানজট নিরসনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

এসময় ফুটপাত দখলে রাখা চার ব্যক্তিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

এসময় উপ পরিদর্শক (এসআই) মৃদুল দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.