Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২২

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা প্রদর্শন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ চলমান রয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মাসিক ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।’

তিনি বুধবার বিকেল ৪টায় পৌর শহরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া, সারাদেশে বধ্যভূমি সংরক্ষণ এবং সকল বীর মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে নির্মাণের  কাজও চলমান রয়েছে বলেও তিনি জানান।  

এসময় তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেদের যোগ্য করে তুলতে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল,  উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা পরিষদের পানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আকবর ফখর,  প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন,গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া প্রমুখ।

এদিকে ওইদিন সকাল ১১টায় শিলঘাট ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণের উদ্বোধন, সকাল ১২টায় শিলঘাট-ধারাবহর রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১টায় গোলাপগঞ্জ ক্যারিগরী স্কুল এন্ড কলেজের কাজ পরিদর্শন এবং দুপুর ২টায় ঢাকাদক্ষিণ বাজার সালাম গাঁ রোডের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.