Sylhet Today 24 PRINT

ট্যুরিস্ট ক্লাব সাস্টের সভাপতি মিনহাজ, সম্পাদক হাসিবুর

শাবি প্রতিনিধি: |  ১৩ জানুয়ারী, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভ্রমণ বিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্টের নতুন কমিটি গঠিন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ ইবনে হেলাল মিনহাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. হাসিবুর রহমানকে মনোনীত করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) ডি বিল্ডিং এর ৪০০৬ নং রুমে উপদেষ্টামন্ডলীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি ফারহানা ইসলাম ফারহিন, সহ সভাপতি সামিহা রহমান খান শর্মী, মনীষ হরেন্দ্র রায়, সাফায়েত আহমেদ, অভিক দেব, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহান, জয়ন্ত কুমার দাস, রবিউল ইসলাম রবিন, জীবন মাহমুদ, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক জাহিন সিদ্দিকী রাশিক, হেড অব অ্যাডভেঞ্চার উইং নিলয় হাসান, হেড অব রিসার্চ উইং আবুল হাসান জিহাদ, হেড অব চ্যারিটি উইং সোহানুর রহমান, কোষাধ্যক্ষ দেবজ্যোতি দাশ টুটন, পর্যটন তথ্য বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সিফাত, প্রকাশনা সম্পাদক সানজিদা মালিহা, দপ্তর সম্পাদক তাওহীদুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ ইসতিয়াক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাইশা শাহরিন মুমু এবং অফিশিয়াল ফটোগ্রাফার রুদ্র প্রসাদ গায়েন।

এছাড়া সহ সাংগঠনিক সম্পাদক মাহির আসিফ, নাফিয়ুল আলম পূর্ণ, তমাল আব্বাসি, অ্যাডভেঞ্চার উইং এর সমন্বয়ক সাকিব আসিফ, রিসার্চ উইং এর ইডিটর সাহেবুল আতাত তানভীর, চ্যারিটি উইং এর সমন্বয়ক তমাল পাল, সহকারী কোষাধ্যক্ষ সৈয়দ ইফতেখার সালমান এবং সহ প্রকাশনা সম্পাদক সন্দীপন পিয়াস মনোনীত হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিনিয়র সহ সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি), সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.