Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ সার কারখানার সাবেক কর্মকর্তা শফিকুল ইসলামের মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ১৪ জানুয়ারী, ২০২২

ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের সাবেক উপ প্রধান রসায়নবিদ শফিকুল ইসলাম চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৯ বছর।

বৃহস্পতিবার সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, তিনি গত সোমবার রাতে হৃদরোগে সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি বয়স জনিত কারণেও অন্যান্য সমস্যায় ভুগছিলেন। শরীরের অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।

শুক্রবার হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গনের মসজিদে বাদ আসর মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.