Sylhet Today 24 PRINT

শাবির সিরাজুন্নেসা হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট জোবেদা কনক

শাবি প্রতিনিধি: |  ১৪ জানুয়ারী, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজু্ন্নেসা চৌধুরী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, বর্তমান প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা করোনা পজিটিভ থাকায় তিনি ছুটিতে আছেন। তাই ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে সহযোগী অধ্যাপক জোবেদা কনক খানকে এই দায়িত্ব দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.