Sylhet Today 24 PRINT

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত খন্দকার মুক্তাদির

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২২

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) বিষয়টি  নিশ্চিত করে সিলেট জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু জানান,  তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে গত বছরের মার্চ মাসে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। ২২ মার্চ খন্দকার মুক্তাদিরের চাচাতো ভাই মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছিলেন।

এদিকে আজ শনিবার সিদ্দিকুর রহমান পাপলু জানান, করোনার উপসর্গ থকায় খন্দকার আব্দুল মুক্তাদির করোনার পরীক্ষা করান। আজ শনিবার সকালে রিপোর্ট এসেছে তিনি পজিটিভ।

পাপলু জানান, শারীরিক বড় কোনো সমস্যা নেই খন্দকার আব্দুল মুক্তাদিরের। তিনি সুস্থতার জন্য সিলেটবাসীর দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.