Sylhet Today 24 PRINT

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ‘ধর্ষণ’

কুলাউড়া প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ার এক গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে (৩০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ জানুয়ারি (শনিবার) চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘীরপাড় এলাকা থেকে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধুকে ধর্ষণের অভিযোগে রাসেল আহমদ (২৫)কে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, কুলাউড়ার এক গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার আলতা মিয়ার পুত্র রাসেল গত ৫ জানুয়ারি পালিয়ে যায়। রাসেল ওই গৃবধুকে চট্টগ্রামে কলসী দিঘীরপাড় এলাকায় একটি বাসায় রেখে পালাক্রমে ধর্ষণ করেন। এদিকে গৃহবধুর ভাসুর এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অভিযুক্তের অবস্থান চট্রগ্রামে শনাক্ত করেন। পরে কুলাউড়া থানা পুলিশ চট্রগ্রামের কলসী দিঘীরপাড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে রাসেলসহ ওই গৃহবধুকে উদ্ধার করেন।
শনিবার বিকেলে ভিকটিম গৃহবধু থানায় বাদি হয়ে রাসেলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রাসেল ওই গৃহবধুকে পালিয়ে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। ওই গৃহবধু বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে আটক রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.