Sylhet Today 24 PRINT

আউশকান্দিকে পৌরসভা করা হবে: সাংসদ আবু জহির

কিবরিয়া চত্বরের সংস্কারে উদ্যোগ

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ |  ০৫ ডিসেম্বর, ২০১৫

আউশকান্দি এলাকার দীর্ঘদিনের দাবি পূরণ করতে আউশকান্দিকে পৌরসভায় রুপান্তরিত করা হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জহির।


শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবীগঞ্জের আউশকান্দি ইউপি কর্তৃক আয়োজিত যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- "সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার নাম করণে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরের সংস্কার করা হবে এবং নবীগঞ্জ উপজেলায় অদূর ভবিষ্যতে আউশকান্দিকে পৌরসভায় করা হবে"।

বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পীকার, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি তাঁর বক্তব্যে আরও বলেন,

"১৯৭১ সালে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর আহবানে এদেশের লাখ লাখ বীর শহীদের তাজা রক্তের বিনিময়ে দীঘ ৯ মাস যুদ্ধে এ দেশ স্বাধীন হয়েছে। তারই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকার আলবদর সহ সবকটি দেশ দ্রোহীদের এ দেশের মাটিতেই বিচার কাজ সম্পন্ন করবে আওয়ামীলীগ সরকার।যতই ষড়যন্ত্র আসুক আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেকে কখনোই পেছানো যাবেনা।" 

বঙ্গবন্ধুর স্ব- পরিবারে ১৯৭৫-এ  ঘাতকেরা হত্যা করে এ দেশ থেকে আওয়ামীলীগের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। ঘাতকেরা যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি সহ শিশু শেখ রাসেলকেও সেদিন বাঁচতে দেয়নি।দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পৌর নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাজী আব্দুল হামিদ নিকছনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা খালেদ আহমদ জজ ও আব্দুন নুর এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব ফরিদ গাজীর তনয় আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ গাজী মিলাদ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতা এডভোকেট সুলতান মাহমুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আতাউর রহমান আতা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায় শাহ গুল আহমদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, জাকির হোসেন জাকি, গোলাম রসুল চৌধুরী রাহেল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ডাঃ আজিজুর রহমান, হাজী আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ এহিয়া, আওয়ামীলীগ নেত্রী নিলুফার ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, আমিনুর রহমান নোমান, সিজিল ইসলাম, যুবলীগ নেতা আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম মুজিবুর রহমান, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, আলাউর রহমান আল আমীন, ন্যায্যমূল্য হক চৌধুরী পলাশ, কসরু আহমদ সাজু, ফরহাদুজ্জামান নানু, নুরুল হক, শাহ মোনাঈম কবির, ইউপি ছাত্রলীগ নেতা সৈয়দ দিপলু, বেলাল আহমদ, ইউপি স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি হাজি লিমন, বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সুহেল,ইউপি ছাত্রলীগ নেতা শাহ জাহান সাজু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  এ ছাড়াও আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সভাস্থলে যোগদান করে।

এ অনুষ্ঠানকে ঘিরে আউশকান্দি বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক মিলন মেলার উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। আউশকান্দি এলাকার দীর্ঘদিনের দাবি পৌর সভায় রূপান্তরিত করার দাবী উত্তাপন করেন আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন। দাবির প্রেক্ষিতে, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "২০০৫ সালে বিএনপি জামাত সরকারের আমলে হবিগঞ্জের বৈদ্যার বাজারে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার নাম করণে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরের সংস্কার করা হবে এবং নবীগঞ্জ উপজেলায় অদূর ভবিষ্যতে আউশকান্দিকে পৌরসভায় করা হবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.