Sylhet Today 24 PRINT

বড়লেখায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় ‘মাধবকুণ্ড স্টুডেন্ট এসোসিয়েশন (বড়লেখা) সাস্ট’ এর আয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বড়লেখা ডিগ্রি কলেজ ও নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়।

বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর সকাল সাড়ে ১১ টায় বড়লেখা ডিগ্রি কলেজে সেমিনারের উদ্বোধন করেন।

পৃথক সেমিনারে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ, উপাধ্যক্ষ একে এম হেলাল উদ্দিন, বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক নিয়াজ উদ্দিন, জায়েদ আহমদ, মাধবকুন্ড স্টুডেন্ট এসোসিয়েশন সাস্ট-এর প্রতিষ্ঠাতা আহবায়ক অয়ন চক্রবর্তী, সভাপতি খালেদ আহমদ, ফখরুল ইসলাম, সদস্য সুমাইয়া ফেরদৌস, মৃনাল কান্তি দাস, সানজিদা মিলি, তারেক আজিজ, আফসারুজ্জামান নাদিম, জাবেদ আহমদ, গোলজার আহমদ, কুলসুমা বেগম, শারমিন বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.