Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ আটক ২

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ১৯ জানুয়ারী, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পিঠাইটিকর গ্রামের উজ্জল মিয়া (৩৮) ও তার সহযোগী সুপাই মিয়া (২৮)।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুজনের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, আটককৃত উজ্জল একাধিক মাদক মামলার আসামি। আটককৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.