Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিএনপি প্রার্থী অলির মনোনয়ন বাতিল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার সংবাদদাতা  |  ০৬ ডিসেম্বর, ২০১৫

ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাছাই-বাচাইকালে বিধি অনুযায়ী সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল না করায় এ সিদ্ধান্ত জানানো  বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার।

তবে দুপুরে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করে অলিউর রহমান অলি জানিয়েছেন, আয়কর বিভাগের কর্মকর্তারা আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত রিটার্ন দাখিলের জন্য সময় দিয়েছে। রাজনৈতিকভাবে তাকে নির্বাচন থেকে বাইরে ঠেলে দিতে ষড়যন্ত্র করা হয়েছে।

এ সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান অলিউর রহমান অলি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.