Sylhet Today 24 PRINT

বিউবোর্ডকে কোম্পানিতে রূপান্তর করার প্রতিবাদে শ্রমিকদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৫

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরিত করার প্রতিবাদে ও ১১ দফা দাবিতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২) সিবিএ সিলেট সুনামগঞ্জ জেলা শাখা ও বিভিন্ন ইউনিট কমিটির উদ্যোগে বাগবাড়িস্থ প্রধান প্রকৌশলীর দপ্তর প্রাঙ্গণে বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসুচি পালন করেছে।
 
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর জিয়াউর রহমান ও খালেদা জিয়া বাউবিকে ভেঙে ৭টি কোম্পানীতে রূপান্তরিত করেছিলেন। কিন্তু সারাদেশে এই কোম্পানীগুলো কোন সফলতা দেখাতে পারেনি। সরকারকে ভুল বুঝিয়ে তাদেরই প্রেতাত্মতা ব্যক্তিস্বার্থ হাসিলের লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকের ও দেশের স্বার্থে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরিত করবেন না। যদি অপতৎপরতা বন্ধ না হয় তা হলে শ্রমিকরা  রক্ত দিয়ে হলেও এই তৎপরতা রুখবে। 

মিছিল ও সমাবেশে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিলেট জেলা শাখার সভাপতি মো. শুকুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতিকুর ইসালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি মো. বাবুল মিয়া, মো. মোশারফ হোসেন, মো. নুরুল ইসলাম, লিয়াকত হোসেন, মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, খন্দকার আব্দুল খালেক, শাহাব উদ্দিন, রেজাউল করিম, নূরুল ইসলাম, আবুল হোসেন, আব্দুল মান্নান, শাহ আলম, মনসুর আলী, স্বপন কুমার শাহ চৌধুরী, দীলিপ কুমার দাশ, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ, রতন কুমার, শাহিদুর রহমান, আব্দুল হক প্রমুখ।  

৭ ফেব্রæয়ারি থেকে ৮ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগবাড়িস্থ প্রধান প্রকৌশলীর দপ্তর প্রাঙ্গণে যথাসময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহŸান জানান সিবিএ নেতারা।  

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.