Sylhet Today 24 PRINT

সচল হলো উপাচার্যের বাসার বিদ্যুৎসংযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০২২

প্রায় ২৮ ঘণ্টা পর উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎসংযোগ চালু করে দেন তারা। এরআগে রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী উমর ফারুক বলেন, উপাচার্যের বাসভবনে বিদ্যুতের যে লাইনটি গিয়েছে সেই একই লাইন থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০/৩৫ জন কর্মচারীর বাসায়ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

তিনি বলেন, উপাচার্য ভবনের সংযোগ বিচ্ছিন্ন করায় ওই কর্মচারীরাও বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। তাদের বাসায় অনেক রোগীরা সমস্যায় পড়েছেন জানিয়ে কর্মচারীরা আমাদের কাছে বিদ্যুৎ সংযোগ সচল করে দেয়ার অনুরোধ করেন। তাদের অনুরোধে আজ রাতে আমরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.