Sylhet Today 24 PRINT

শিক্ষকদের খাবার ভিসির কাছে পৌঁছে দিল গার্ড

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২৫ জানুয়ারী, ২০২২

উপাচার্যের জন্য নিয়ে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের খাবার তার কাছে পৌঁছে দিয়েছে নিরাপত্তা কর্মীরা (গার্ড)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ভিসির বাস ভবনের সামনে থেকে গার্ডরা শিক্ষকদের খাবার ভিসির কাছে নিয়ে যাওয়ার জন্য আসেন। পরে তাদেরকে ভেতরে যেতে দেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, শিক্ষক সমির নেতারা খাবার দিয়ে ভিসির বাস ভবনের মুল ফটক দিয়ে ভেতবে যেতে চাইলে তখন শিক্ষার্থীরা শিক্ষকদের ভেতরে যেতে নিষেধ করে। পরে গার্ডদের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার জন্য শিক্ষকদের আহবান জানান শিক্ষার্থীরা। এতে ভিসির বাস ভবনে খাবার পৌছে দেয় গার্ডরা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস বলেন, ভিসি স্যার কয়দিন ধরে অসুস্থ। তাই আমারা খাবার নিয়ে তাকে দেখতে এসেছি। তবে শিক্ষার্থীরা আমাদের ভেতরে যেতে দিচ্ছে না। আমারা শিক্ষার্থীদের আবারো আলোচনার জন্য আহবান জানিয়েছি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের ভিসি অসুস্থ হলে তিনি মেডিকেলে যেতে পারেন। আমরা সহযোগিতা করবো, তবে খাবার  নিয়ে ভেতরে যেতে দিতে পারছি না। আমরা কোন অহিংসতার দিকে যেতে চাই না। তাই গার্ডদের মাধ্যমে আমরা খাবার পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। আর ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরা কোন আলোচনায় যেতে চাই না।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এরআগে সোমবার (২৪ জানুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর এবং এবং শিক্ষকদের খাবার ফিরিয়ে দেন শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.