Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে হচ্ছে নতুন ইউএফ-৮৫ সার কারখানা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ২৫ জানুয়ারী, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন ইউরিয়া সার কারখানা ফরমালটি হাইট প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন হয়। পরিকল্পনা কমিশন ‘ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) প্ল্যান্ট স্থাপন’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭ শত ২৪ কোটি ৩০ লক্ষ ১২ হাজার টাকা। যার মধ্যে ৫৯৩ কোটি টাকাই অর্থায়ন করা হবে বিদেশি ঋণের মাধ্যমে। বাকি ১৩২ কোটি টাকা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। আগামী ২০২৩ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

কারখানাটি থেকে বছরে উৎপাদন হবে ২৯ হাজার টন কোটেড ইউরিয়া সার। দেশে এ ধরনের সারের চাহিদা বছরে ২৪ হাজার টন। অর্থাৎ চাহিদার পুরোটাই যোগান দেওয়া যাবে এখান থেকে। প্রথমবারের মতো দেশে এ ধরনের কারখানা তৈরির কাজ শেষ হলে আগামী দুই বছরের মাথায় কৃষকের হাতে এই সার পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.