Sylhet Today 24 PRINT

জামিন পেয়েছেন শাবির সাবেক ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: |  ২৬ জানুয়ারী, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলনে অর্থের যোগান দেয়ার অভিযোগ গ্রেপ্তার সাবেক ৫ শিক্ষার্থীর জামিন পেয়েছেন।

সিলেট মহানগর মেট্রোপলিটন-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই আদেশ দেন।

জামিনের বিষয়টি সিলেটটুডেকে নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

শাবিতে চলমান আন্দোলনের সময়ে সোমবার ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের বিশেষ দল। মঙ্গলবার তাদেরকে সিলেটে আনা হয়।

সিলেটে আনার পর নগরের জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।

শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.