Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ির আঙিনায় অজ্ঞাত শিশুর মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীর আঙিনা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রনকেলী নুরুপাড়া গ্রাম থেকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রনকেলী নুরুপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিনের বাড়ির আঙিনায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। কে কারা এই শিশুটিকে ফেলে গেছে তাও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.