Sylhet Today 24 PRINT

মধ্যরাতে চৌহাট্টায় ফার্মেসিতে আগুন, কোটি টাকার ঔষধ পুড়ে ছাই

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২২

সিলেট নগরীর চৌহাট্টায় একটি ফার্মেসিতে আগুন লেগে প্রায় কোটি টাকা মূল্যের ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফার্মেসিটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের মালিকানাধীন ফার্মেসিটির নাম ইউনিক ফার্মেসি।

এদিকে আগুন লাগার সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি নির্ধারণের বিষয়টি তদন্তাধীন আছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.