Sylhet Today 24 PRINT

বড়লেখা শত্রুমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

বড়লেখা প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৫

বড়লেখা পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, জেলা সহ মুক্তিযোদ্ধা কামন্ডার সুবেদার (অবঃ) রিয়াজ উদ্দিন, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, আব্দুর রব, জালাল আহমদ, মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল জলিল, আব্দুল খালিক, বদর উদ্দিন, আফতাব আলী, তাজির উদ্দিন, শৈলেন্দ্র চন্দ্র দাস, সাংবাদিক তপন কুমার দাস, এজে লাভলু প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমে বড়লেখাবাসী জেগে উঠে রণহুঙ্কারে। ৩২৫টি গ্রাম যেনো প্রতিরোধের এক একটি দুর্গে পরিণত হয়। মুক্তিযোদ্ধের সময় যেসব রাজাকার, আলবদর বাড়ি-ঘর জ্বালিয়েছে, মা-বোনের সম্ভ্রম হানি ও নর-নারীকে হত্যা করেছে তাদের বিচার করাসহ যুদ্ধপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.